প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপি’র মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপি’র মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপি’র মতবিনিময় সভা

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপি’র মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতি ও সাফল্য নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি মতবিনিময় সভা করেছেন।

জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের কাওয়ামারা অছিম উদ্দিনের মোড়ে স্থানীয় জনসাধারনের সাথে সরকারের সকল উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ ইউনিয়ন ভুমি অফিসের সাবেক নায়েব বীর মুক্তিযোদ্ধা হাছান আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথী হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।

এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী, অর্থ বিষয়ক সমম্পাদক শাহিনুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আল মামুন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল রতন, আওনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল,ছাত্রলীগ নেতা মিশু রহমান, লিটন অধিকারী প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন ফরহাদ উদ্দিন। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারন মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহব্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!