কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন
- আপডেট সময় : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন
রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রায় ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা-১৭ নির্বাচনি এলাকার এই তিনটি বস্তিতে আধুনিক আবাসন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০ তলা ভবনে প্রতিটি প্রায় ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুটের ছোট ছোট আবাসিক ইউনিট তৈরি করা হবে। বর্তমান বস্তিবাসীদের সেখানে পুনর্বাসন করা হবে এবং তারা বিনা ভাড়ায় থাকতে পারবেন, তবে বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি খরচ তাদেরই বহন করতে হবে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা
প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে চীনের কাছে পাঠানো হয়েছে। পুরো অর্থায়ন একবারে সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিনিয়োগের বিষয়ে চীনা পক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে বস্তিগুলোতে বসবাসরত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ চলছে, যাতে কাউকে বাদ না দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























