ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ পর্যায়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই ওয়াকআউটের ঘোষণা দেন। বিশেষ কমিটি গঠনের কার্যক্রম থেকে বিরত থাকা এবং গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকা সত্ত্বেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত রয়েছে সরকার। তিনি বলেন, গণভোটের রায় মেনে সংস্কার করা এখন সবচেয়ে জরুরি। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে সময়ক্ষেপণ করছে, যার প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে।
সূত্র: মানবজমিন
Leave a Reply