ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় মুরগির হাড় আটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত‍্যুবরণকারী শিশুর নাম আসাদুল্লাহ। শিশু আসাদুল্লাহ কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকার মাওলানা আশরাফুল মিয়ার ছেলে।

শনিবার (৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পড়ুন>>দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির হন ঝিনাইগাতীর ইউএনও

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা খাওয়ার সময় একটি মুরগির হাড় শিশুটির হাতে ছিল। সবার অজান্তে শিশুটি সেটি মুখে দিয়ে খেলছিল। একপর্যায়ে হঠাৎ পড়ে গিয়ে গলায় হাড়টি আটকে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে হাড়টি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক মিয়া বলেন, গলায় হাড় আটকে শিশু আসাদুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫