ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনার কলমাকান্দায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সকালে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় স্থানীয়রা গাছগুলো উপড়ানো অবস্থায় দেখতে পান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, গাছগুলো বড় হলে পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট ভারপ্রাপ্ত স্পিকার থাকাকালীন ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। ওই সময় কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাবনি এলাকার ৩৫টি চারা ও সেগুলোর সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখে যায়।

পড়ুন>>নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ডেপুটি স্পিকারের নির্দেশনায় জনকল্যাণমূলক এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে কোনো একটি মহল পরিকল্পিতভাবে এই নাশকতামূলক কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পড়ুন>>প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তদন্ত চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬