এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা
- আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা
ইসলামের সমৃদ্ধ ইতিহাস, আধ্যাত্মিকতা এবং জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে প্রচারের ঘোষণা দিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো—‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ও ‘ইউসুফ-জুলেখা’। রাজধানীর কাকরাইলে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের পাশাপাশি উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ এবং নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।
পড়ুন>>জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ কেবল দর্শকদের বিনোদন দেওয়া নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও তাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও জানান, মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিকগুলো ছোট-বড় সব বয়সি দর্শকের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরা হবে। এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস ও আধ্যাত্মিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধারাবাহিক দুটির প্রচার সময়সূচি অনুযায়ী, ‘ইউসুফ-জুলেখা’ প্রচার শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। দর্শকরা প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে এটি উপভোগ করতে পারবেন।
পড়ুন>>নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর
এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ প্রচার শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। এটি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে এসএ টিভির পর্দায় প্রচারিত হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























