ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ২৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী গুরুতর আহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম :পাইকগাছায় ভ্যান গাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২৮ আগস্ট)সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। আহত দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী জ্যোতি উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে। তার মা লিলিমা বেগম জানান, ঘটনার দিন বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিন ভ্যানযোগে আমরা বাড়ি ফিরছিলাম। কিছুদুর যাওয়ার পর ইঞ্জিন ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়।পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিএম ফরহাদুজ্জামান জানান, এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী গুরুতর আহত

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২