পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল বড় ভাইয়ে ঝলসে গেছে ছোট ভাই
- আপডেট সময় : ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৪১১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মণ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বোদা ইউনিয়নের ডাঙ্গাপাড়া নাসির মন্ডলহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত প্রদীপ ওই এলাকার মৃত মহেশ চন্দ্র বর্মনের ছেলে। এসময় বজ্রপাতে প্রদীপের কাকাতো ভাই স্বপন চন্দ্র বর্মণ (৩০) আহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত কৃপানাথ বর্মণের ছেলে। প্রদীপ পেশায় একজন কৃষক। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদমান সাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই প্রদীপের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত প্রদীপের পিঠের চামড়া পুড়ে গেছে। তার পিঠের চামড়া থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। বজ্রপাতে তার পরনের শার্টের পেছনের অংশ ছিড়ে যায়। আর আহত অপর যুবক স্বপন ঘটনার কিছু সময় পরে কানে শুনতে না পেয়ে হাসপাতালে ভর্তি হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেনি তিনি।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার রায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























