ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী  জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। নতুন এই দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করাই তার মূল লক্ষ্য। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্বরত ছিলেন। ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন কামারুম মুনিরা।

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা কামারুম মুনিরা দীর্ঘ কর্মজীবনে মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। সিআইডি থেকে পুলিশ সদরদপ্তরে বদলি হওয়ার পর তিনি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখায় ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত কাজের বাইরেও তিনি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে, ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি নির্বাচন প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে কাজ করেছেন।

এদিকে, এই রদবদলের অংশ হিসেবে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬