ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেলেন পাবনার ইমরান হুসাইন নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে হয়রানির অভিযোগে আটক ১ শিশুদের সঠিক বিকাশেই দেশের ভবিষ্যৎ মজবুত: প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ ও নিয়ন্ত্রণহীন চলাচল নিয়ে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, অটোরিকশা চলাচলের শৃঙ্খলা ফেরাতে দ্রুতই একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। অল্প সময়ের মধ্যেই নীতিমালা পেয়ে যাবেন।’। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের উন্নয়ন ও খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে ব্যাটারিচালিত রিকশাগুলো যত্রতত্র চলাচল করায় নগরীর স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সরকার কোনো গোষ্ঠীর স্বার্থে শহরকে অচল হতে দেবে না, তবে কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে আলোচনার মাধ্যমে ভারসাম্যপূর্ণ একটি প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘নীতিমালার কাজ চলমান। তবে বৃহত্তর স্বার্থে সবাইকে একমত হয়ে এই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হবে।

দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত চালকদের বিষয়টি মাথায় রাখার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, শীঘ্রই নীতিমালাটি চূড়ান্ত হবে। এর আগে গত সোমবার (৫ অক্টোবর) ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকেরা মিছিল ও বিক্ষোভ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে তারা তাদের দাবি তুলে ধরেন। বিক্ষোভকারীদের দাবি, অটোরিকশা বন্ধ না করে বরং প্রশিক্ষণের মাধ্যমে চালকদের বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় নিয়ে আসতে হবে। একইসঙ্গে পুরোনো মালিকদের গাড়ি যাচাই-বাছাইয়ের মাধ্যমে বৈধতা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। অটোরিকশাচালকদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেকে এ পেশার সঙ্গে যুক্ত।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নির্বিচারে অটোরিকশা ডাম্পিং করা হয় কিংবা চার্জিং পয়েন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার কথাও জানিয়েছেন তারা। ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেন মালিক-শ্রমিক নেতারা।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, লেক খনন ও পরিবেশের মানোন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের জন্য প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের অন্যতম আকর্ষণ হিসেবে এখানে একটি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে, যেখানে লাইব্রেরির পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা

আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬