শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
- আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলমান তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই সবসময় উত্তম পন্থা। ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশাল আয়তনের এই ক্যাম্পাসকে দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার করার সুবিধার্থে পুরো এলাকাকে ছয়টি আলাদা জোনে বিভক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের এই কার্যক্রম সফল করতে ৭০ জনেরও বেশি বহিরাগত কর্মীকে কাজে লাগানো হয়েছে বলে জানান উপাচার্য। ক্যাম্পাসের বিশাল আয়তনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রাথমিক ধাপে পরিচ্ছন্নতার কাজ দ্রুত সুসম্পন্ন করার জন্য ৭০ জনেরও বেশি বহিরাগত শ্রমিক নিযুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পুরো ক্যাম্পাসকে ছয়টি জোনে ভাগ করা।
উপাচার্য আরও বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার রাখা সম্ভব নয়। প্রতিটি ভবন ও বিভাগ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্র ও ভবনের আশেপাশের এলাকা পরিষ্কার রাখার চর্চা করলে বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে একটি স্বাস্থ্যকর রূপ পাবে। তিনি এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকাসহ আশপাশের সকল উন্মুক্ত স্থানে এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিক পর্যায়ে যারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























