নাগেশ্বরীতে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি গাছের গোলাই চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি গাছের গোলাই চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

নাগেশ্বরীতে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি গাছের গোলাই চুরি

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
নাগেশ্বরীতে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি গাছের গোলাই চুরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি গাছের গোলাই চুরি হয়েছে।

নাগেশ্বরীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ টাকা মূল্যের ১৮ টি মেহগনি গাছের গোলাই চুরির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণের সুবিধার্থে ১৮ টি মেহগনি গাছ কাঁটা হয়েছিল।

গাছের গোলাই গুলির টেন্ডার ডাকা হয়। কিন্তু অদৃশ্য কারণে বিক্রয় করা না হলে বিদ্যালয়ের ওয়াল ঘেরা মাঠের কোণায় রাখা হয়।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে আসেন। এরপর তার ছেলে সাইফুর রহমান ও আমির হোসেন একটি অটোভ্যান যোগে গোলাই গুলি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা অভিযোগ দিতে বলেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, অপরাধী যেই হোক তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!