নওগাঁর মান্দায় প্রায় ২ লক্ষ ৭৬ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) বিতরণ শুরু হয়েছে।
আজ সোমবার (১৭ -৪-২০২৩ সকাল ৯ টায় উপজেলার গোট গাড়ী শহীদ মামুন হাই স্কুল এন্ড কলেজ বিদ্যালয় পরিষদ হল রুমে।
৭নং প্রসাদপুর ইউনিয়নের ১,২,ও ৩ নাম্বার মহিলা ও পুরুষ ওয়ার্ডবাসীদের স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ করা শুরু হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন প্রসাদ পুর ইউপির ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল , গোট গাড়ী শহীদ মামুন হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জহুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যরা এছাড়াও মান্দা উপজেলা প্রসাদপুর ইউপির আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দরা।
মান্দা উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকা নির্বাচন অফিসার জিয়াউর রহমানের সাথে কথা বললে, তিনি এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে। ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
Leave a Reply