নওগাঁয় হরিজন পল্লীতে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ।
নওগাঁয় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে হরিজন পল্লীতে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় নওগাঁ শহরের হরিজন কলোনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
পড়ুন>>প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন
এসময় নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ হরিজন সম্প্রদায় কল্যাণ সমিতির সভাপতি মানু বাঁশফোড় উপস্থিত ছিলেন।
হরিজন কলোনির ১২০ জনকে শীতবস্ত্র চাদর দেওয়া হয়েছে। এবং ধারাবাহিকভাবে সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এখন পর্যন্ত শীতবস্ত্র বিতরণের জন্য সরকারিভাবে প্রতিটি উপজেলার জন্য ৩ লক্ষ্য টাকা বরাদ্দ এসেছে। পরবর্তীতে বরাদ্দকৃত টাকার সংখ্যা আরো বাড়তে পারে।
Leave a Reply