ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

প্যারোলে মুক্তি নিয়ে মৃত বাবার জানাজায় উপস্থিত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিমুন।
বুধবার ১১ই ডিসেম্বর বাদ আছর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ছাত্রনেতা রিমুনের বাবা মরহুম আব্দুর রহমানকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

পড়ুন >> কাউনিয়ায় বালুবাহী কাকড়া গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত 

গত ১৭ দিন ধরে কারাগারে ছিলেন রিমুন, একমাত্র ছেলে কারাগারে থাকার দুঃশ্চিন্তার পাশাপাশি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১০ই ডিসেম্বর রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সুত্রে যানাযায়, গত ২৩ শে নভেম্বর একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হন ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিমুন। গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিঞ্জ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বুধবার বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার আইনজীবী বিষয়টি আদালতে উপস্থাপন করলে শেষবারের জন্য বাবাকে দেখতে এবং দাফনকার্য সম্পন্ন করতে আদালত রিমুনকে প্যারোলে মুক্তি দেয়।

কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসার সাথে সাথেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এরপর তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেন।
ছাত্রনেতা রিমুনের বাবার জানাজার নামাজে ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ, পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ হোছাইনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, এছাড়া ও সাধারণ মুসল্লিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

বিশিষ্ট তামাক ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যুতে বিভিন্ন ব্যবসায়িক,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।

মরহুম আব্দুর রহমান উপজেলার ০৮নং ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত তছিমুদ্দিনের প্রথম পুত্র।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রী, এক পুত্র, ৪ কন্যা ৮ নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে একমাত্র সন্তান ছাত্রনেতা রিমুন মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪