নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু
- আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২৮২২ বার পড়া হয়েছে
নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু
নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জাহিদুল ইসলাম ধলু। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁর নাম চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহিদুল ইসলাম ধলু স্থানীয়ভাবে একজন সৎ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এবং এলাকার জনমুখী উদ্যোগগুলোকে বিবেচনায় নিয়ে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, ধলুর নেতৃত্বে দল আগামী নির্বাচনে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং জনগণের সমর্থন কুড়াতে সক্ষম হবে।
পড়ুন>>শেখেরচরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩০
মনোনয়ন পাওয়ার পর জাহিদুল ইসলাম ধলু প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি প্রাণপণ চেষ্টা করবো সেই আস্থা রক্ষা করতে। নওগাঁ সদরবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় পাশে থাকবো।”
এদিকে স্থানীয় ভোটাররাও ধলুর মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, তিনি মাঠপর্যায়ে পরিচিত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে। আগামী নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























