শেখেরচরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩০
- আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
শেখেরচরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩০
শেখেরচরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩০।
নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ডে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর এলাকায় এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। ঘটনার সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পড়ুন>> আজ ঢাকায় কোথায়, কার, কি কর্মসুচী?
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের নির্বাচনী সভা শেষে তাতীদল নেতা বখতিয়ার হোসেন ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসাইনের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা বাধে। পরে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন অভিযোগ করে বলেন, “শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। বক্তব্য চলাকালীন তারা মঞ্চের পেছনে গালিগালাজও করেন। স্থানীয়রা সরিয়ে দিলেও সভা শেষে ৭০–৮০ জন বিএনপি নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”
তিনি জানান, সংঘর্ষে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা শহর ও পলাশে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।
পড়ুন>> নওগাঁয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা
তিনি আরও অভিযোগ করেন, “নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলাম, কিন্তু মাধবদী থানা বিষয়টি গুরুত্ব দেয়নি।”
অপরদিকে, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া জামায়াতের অভিযোগ অস্বীকার করে জানান,
“উল্টো জামায়াতের হামলায় আমাদের তাঁতীদল নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহতসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।”
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বিএনপি–জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কতজন আহত হয়েছেন নিশ্চিত নই। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























