ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি দৃঢ় কণ্ঠে বলেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে যেকোনো ধরনের রাজনৈতিক ফায়দা হাসিল ও সংঘাত সৃষ্টিকারীদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় বিভেদ ও অস্থিরতা ছড়িয়ে পড়লে তাতে কেবল রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীই লাভবান হয়, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে থাকেন।

উপদেষ্টা তার বক্তব্যে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংলাপ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব ও ধর্মীয় উসকানিমূলক অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংলাপ ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিভেদ দূর করা সম্ভব। গুজব রোধে সচেতনতা বৃদ্ধিই হতে পারে সম্প্রীতি রক্ষার প্রধান মাধ্যম।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্টের পলিসি অ্যাডভাইজার ও পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আপডেট সময় : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬