নওগাঁয় ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৮০৪১ বার পড়া হয়েছে
নওগাঁয় ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ জেলা ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মরণে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান -এর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আরাফাত রহমান কোকো-সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৩৭
- দুপুর ১১:৫১
- বিকেল ৪:০৬
- সন্ধ্যা ৫:৪৯
- রাত ৭:০২
- ভোর ৫:৪৯
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
সোমবার (০৯ মার্চ) নওগাঁ সদর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুল ইসলাম ধলু।
পড়ুন>> তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম বেলাল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. লুৎফর রহমান এবং নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।
পড়ুন>> ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল
নওগাঁ জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. ইসকেন্দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডা. মীর সুফিয়ান ও ডা. ফজলুল হক নয়ন।
অনুষ্ঠানে জেলার চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও বিএনপি নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























