ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করছেন এমপি আনোয়ারুল ইসলাম।

 

 

 

ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৪
ইফতারের সময় : ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিক ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগে, শিশু বিভাগ, প‍্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতালে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেঞ্জের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন।

পড়ুন>>সুনাগঞ্জে তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানাসহ কারাদণ্ড

 

 

 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন‍্যান‍্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছাড়াও হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি ।

পড়ুন>> কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

 

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো।

 

 

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম আরো বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!