দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও জুলাই বিপ্লবে আহতদেরকে চেক বিতরণ
- আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও জুলাই বিপ্লবে আহতদেরকে চেক বিতরণ
কুষ্টিয়া দৌলতপুরে জুলাই বিপ্লবে আহত দুই পরিবারের মাঝে ৪ লক্ষ টাকার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার অডিটোরিয়ামে চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক রকিবুল ইসলাম রকি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।
পড়ুন>> চৌহালীর এনায়েতপুরে গরু চুরির চেষ্টা: প্রাণনাশের হুমকি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার পুত্র ও আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের যুগ্ম আহবায়ক আসিফ রেজা শিশির মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর ইউজেলা শাখার আমীর মাও মোঃবেলাল হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী।
এসময় জুলাই বিপ্লবে আহত ইউছুফপুর গ্রামের মোকিম মন্ডলের ছেলে হাফিজুর রহমান পিন্টু ও মুহাম্মদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে সরোয়ার হোসেনকে ২ লক্ষ করে মোট ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রকিবুল ইসলাম রকি, যুগ্ম আহবায়ক পিয়াস ইবনে সানা, সদস্য সচিব আব্দুল হালিম আকাশ, যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ হাসান রোহান, মূখ্য সংগঠক হোসেন আহাম্মেদসহ প্রমুখ।
এসময় জুলাই বিপ্লবের নিহতদের রুহের মাগফিরাত তাদের পরিবার ও আহত সুস্থতার জন্য দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























