চৌহালীর এনায়েতপুরে গরু চুরির চেষ্টা: প্রাণনাশের হুমকি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীর এনায়েতপুরে গরু চুরির চেষ্টা: প্রাণনাশের হুমকি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

চৌহালীর এনায়েতপুরে গরু চুরির চেষ্টা: প্রাণনাশের হুমকি

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
প্রতিকী ছবি

 

 

চৌহালীর এনায়েতপুরে গরু চুরির চেষ্টা: প্রাণনাশের হুমকি

 

 

চৌহালী উপজেলার এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকায় একদল দুষ্কৃতকারী গরু চুরির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মোছাঃ শিউলী খাতুন (৫০) এনায়েতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে গত ২৬ মার্চ রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় একদল দুর্বৃত্ত বেআইনিভাবে দেশীয় অস্ত্রসহ তার নিজস্ব গরুর ফ্রামে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়।

 

 

উল্লেখ্য যে, এনায়েতপুর থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজার বাড়ীতে অভিযোগ নামায় অভিযুক্তরা এই ঘটনাটি ঘটায়।

 

পড়ুন>>হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ধারালো অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড নিয়ে তার গরুর ফ্রামে অনধিকার প্রবেশ করে। এ সময় গরু দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ সুমন (২৫) বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

 

 

 

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- মোঃ আতা (৫৫), মোঃ আমিনুর (৩৫), মোঃ সুরুজ (৩০), মোঃ রবিউল আওয়াল ফতন (৩৫), মোঃ আজিজুল (৩০), মোঃ হান্নান (৩৬) ও মোঃ মামুন (৪০)।

 

 

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে এনায়েতপুর থানা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!