ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরুসহ আটক ১ 

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরুসহ আটক ১ 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরুসহ ১জনকে আটক করা হয়েছে।

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এসময় ১ জন চোরাকারবারিকে আটক করেছে।।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকশ টিম পৃথক দু’টি অভিযান পরিচালনা করে ৭১টি ভারতীয় ষাড় গরুসহ ১ জন গরু চোরাকারবারিকে গ্রেফতার করেন।

সোমবার (২ অক্টোবর ২০২৩ খ্রি.) সকাল সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার থানাধীন বাঘাহানা গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৩৪টি ভারতীয় ষাঁড় গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ সময় গরু চোরাচালানের সাথে জড়িত মোঃ মামুন মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে একই গ্রামে রফিকুল ইসলামের টিন ও ত্রিপাল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে অভিযান পরিচালনা করে আরও ৩৭টি ভারতীয় ষাড় গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালানের সাথে জড়িত রফিকুল ইসলাম (৫২), পিতা-মৃত আব্দুস ছাত্তার, সাং-ধর্মপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ নামে একজনসহ ৪/৫ জন অজ্ঞাতনামা চোরাকারবারি পলিয়ে যায়।

উদ্ধারকৃত সর্বমোট ৭১টি ভারতীয় ষাড় গরুর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিগণ পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।

তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরুসহ আটক ১ 

আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩