দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ
দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন ৭৫, কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৫০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।
পড়ুন>>কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড
কৃষি ও গবাদিপশু পালন চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হলেও বন্যার কারণে তা চরম ক্ষতির মুখে। আশ্রয়ের জায়গা না থাকায় ও গো-খাদ্যের তীব্র সংকটে পড়ে অনেকে লোকসান গুনে কম দামে গবাদিপশু বিক্রি করে অন্যত্র সরে যাচ্ছেন।
পানি উঠে যাওয়ার কারণে চরাঞ্চলের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এমনি পরিস্থিতিতে দৌলতপুর উপজেলা বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
গত সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চিলমারী ও রামকৃষ্ণুপুর বানভাসী অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও ত্রান বিতরণ করেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
পড়ুন>>নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
ত্রাণ বিতরণকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং এই দুর্যোগময় মুহূর্তে চিলমারী ও রামকৃষ্ণপুরবাসীর পাশে শেষ পর্যন্ত থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
”জনগণের যেকোনো দুর্যোগ ও বিপদে পাশে থাকাই আমাদের প্রথম দায়িত্ব। একটি মানুষও যেন ত্রাণ বা চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংগসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























