কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড
কাউনিয়ায় মাদক দ্রব্য সেবন করে মাতলামী ও জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় অন্তর বাবু ও আশিক মিয়া নামের দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল দুই যুবককে কারাদণ্ড প্রদান করেন।
পড়ুন>>বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান
থানা সূত্রে জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিস্বর গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ অন্তর বাবু (২১) ও একই গ্রামের মকবুল হোসেনের পুত্র আশিক মিয়া (২০) নিজ এলাকায় নেশা জাতীয় দ্রব্য পান করে মাতলামি শুরু করেন এবং জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন বলেন নেশাগ্রস্ত দুই যুবককে ভ্রাম্যমান আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করায় তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























