ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং তার স্ত্রী তাসলিমা ইসলামের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত বা ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। আদালত একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছেন যেন ক্রোককৃত এসব সম্পদ কোনোভাবেই বিক্রি, হস্তান্তর বা বিনিময় করা না হয়।

পড়ুন>>সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

এর আগে দুদক উপপরিচালক মশিউর রহমান আদালতে নজরুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারইস্টের সাবেক চেয়ারম্যান গ্রাহকের জমানো টাকা এমটিডিআর বা এফডিআর হিসেবে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত না রেখে আত্মসাৎ করেছেন।

এছাড়াও প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত দামে জমি কেনাসহ নানা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে অনুসন্ধানাধীন রয়েছে। মশিউর রহমান আশঙ্কার কথা জানান যে, সম্পদ ক্রোক করা না হলে তা হস্তান্তরের সুযোগ তৈরি হবে, যা পরবর্তীতে রাষ্ট্র বাজেয়াপ্ত করতে ব্যর্থ হবে। ন্যায়বিচারের স্বার্থে তিনি এই সম্পদ জব্দের আবেদন জানান।

পড়ুন>>শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত

আদালত দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধিত ২০১৯) এর ১৮ নম্বর বিধি অনুযায়ী এই আদেশ দিয়েছেন। নথিপত্র অনুযায়ী, নজরুল ইসলামের নামে উত্তরা, ভালুকা, কুয়াকাটা, যাত্রাবাড়ী, সূত্রাপুর, গুলশান, রূপগঞ্জ ও মুন্সীগঞ্জে ছড়িয়ে থাকা মোট ২০টি দলিলের সম্পদ ক্রোক করা হয়েছে। যার দাপ্তরিক ক্রয়মূল্য ৩৮ কোটি ৩৯ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে গুলশানে আট কাঠা জমি ও বাড়িটির দলিলমূল্য ১০ কোটি টাকা, কুয়াকাটায় ৬.১৮ একর জমির দাম ১০.৫৫ কোটি টাকা এবং উত্তরায় ২১.২১ কাঠা জমি রয়েছে।

অন্যদিকে তার স্ত্রী তাসলিমা ইসলামের নামে গুলশান, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, বাড্ডা, সূত্রাপুর, টঙ্গীবাড়ী ও গাজীপুরে থাকা মোট ২২টি দলিলের স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে। এর দাপ্তরিক ক্রয়মূল্য ১৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা। এই দম্পতির নামে থাকা সব মিলিয়ে মোট ৫৭ কোটি ৬১ লাখ টাকারও বেশি মূল্যের সম্পদ ক্রোক করা হলো, যার বর্তমান বাজারমূল্য আরো অনেক বেশি।

আরও পড়ুন>>স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা

দুদক জানিয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে তাদের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৩১ জুলাই দায়ের করা মামলাটি অন্যতম। একই বছরের ২৩ অক্টোবর গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি তার বিভিন্ন স্থাবর সম্পত্তির তথ্য প্রদান করেছেন।

এদিকে, নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদের তথ্য সংগ্রহের পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা অর্থ ও সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

সামগ্রিকভাবে নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকে ১০টি অভিযোগ রয়েছে, যার মধ্যে ৬টি মামলার তদন্ত শেষে মামলা রুজু করা হয়েছে এবং বাকি ৪টি এখনো অনুসন্ধানাধীন। বর্তমান তিনি দুদকের ৩৫(০৭)২৫ নম্বর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এছাড়া ৪০ লাখ গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট কোম্পানি নিজেই একটি মামলা করেছে, যার তদন্তে ডিবি পুলিশ ১ হাজার ৯৪ কোটি টাকা আত্মসাতের দায়ে চার্জশিট দিয়েছে এবং তা আদালতে গৃহীত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ

আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬