তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির

তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
তাহিরপুরে বিজিবির অভিযানে আটককৃত বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি।

 

 

 

 

তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

 

তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ।
চোরাই পথে ভারত থেকে পেঁয়াজ ও চিনি পাচারের সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাচারের সময় জব্দ করা হয়েছে।

 

 

বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদী থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা পেয়াজ ও চিনির মূল্য প্রায় তিন লাখ টাকা।

পড়ুন>>কামরুলকে বিএনপির মনোনয়নের দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

 

 

বিজিবি ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিত্বে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি সদস্যরা ২টি বারকী নৌকাসহ ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

 

 

এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক আরও জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হন,সেই বিষয়টি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

 

একই সাথে চোরাই পথে ভারত থেকে অবৈধ ভাবে পেঁয়াজ প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রয়েছে। আটককৃত বারকী নৗকাসহ ভারতীয় পেঁয়াজ এবং চিনি শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!