তাহিরপুরে কাবাডি খেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন
- আপডেট সময় : ১১:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ২০৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কাবাডি খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।শুক্রবার( ৩০সেপ্টেম্বর )বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলাইমানপুর মাদ্রাসা খেলার মাঠে ইউনিয়নের পাঠাবুকা ও নোয়ানগর গ্রামের মধ্যে কাবাডি খেলার শুরু হয়। খেলা চলাকালিন সময় দু’গ্রামের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সংঘর্ষে পাঠাবুকা গ্রামের আহতরা হলেন, রকি(২৪),রাকিব(২৩),এমরান(২৫),মুজাহিদ(২৫),রুকন মিয়া(৩৫),হুমায়ুন ফরিদ (১১),সোহান(৮) ও নোয়ানগর গ্রামের আহতরা হলেন,রুহুল আমিন(৩৫),জামিরুল(২৫),সাজিবুল(৩৫),রায়হান(২৫),নজির হোসেন(২৫), রাকিব(১৮), আক্তার(২২), সাইফুল(৩০)। আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























