ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় পর্যায়ে মোবারক ‘গলাকাটা মোবারক’ হিসেবে পরিচিত এবং সে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে জানা গেছে।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কাঞ্চননগর এলাকায় অভিযান শুরু করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা জবাব দেয়। এই গোলাগুলির এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, অভিযানে মোবারককে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার সময় সেখানে আরও কয়েকজন সন্ত্রাসী উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক

আপডেট সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬