যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। ধর্মীয় ইতিহাস অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। আবার ৬৩২ খ্রিষ্টাব্দের এই একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।

পবিত্র এই দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, নফল ইবাদত এবং দান-খয়রাতের মাধ্যমে প্রিয় নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পুরো মাসজুড়ে ইসলামী বইমেলা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!