জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ধর্ষক জিয়াউল হক

 

 

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

 

 

জামালপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত বহুল আলোচিত মামলায় জিয়াউল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার (৫ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সম্মানিত বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের পুত্র জিয়াউল হক প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের মনোহারী দোকানে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১৪ আগস্ট আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। মামলায় সাতজন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত জিয়াউল হকের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

সেইসঙ্গে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

পড়ুন>> হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ফ্যাসিস্টকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ

 

রায়ের নির্দেশনায় বলা হয়, আসামির নিকট থেকে আদায়কৃত অর্থ ভুক্তভোগী শিশুর শিক্ষা ও লালন-পালনের ব্যয়ে ব্যয় করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মামলার বাদী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!