মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার
- আপডেট সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দীপাবলি উৎসব। রোববার সন্ধ্যায় স্থানীয় তরুণদের সংগঠন ‘বহুগ্রাম দীপশিখা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তরুণ-তরুণীরা এক অনন্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুগ্রাম প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় দীপাবলি উৎসব। হাজারো মোমবাতির আলোয় ঝলমল করছে বিদ্যালয়ের মাঠ।
দীর্ঘ ১০ বছর ধরে সংগঠনটি প্রতিবছর দীপাবলিতে এই ব্যতিক্রমী উৎসব আয়োজন করে আসছে। মাঠের চারপাশসহ বিভিন্ন স্থানে অসংখ্য মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং অন্ধকার দূর করে আলোকিত ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি বর্তমানে একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে মানুষের হৃদয়ে মানবিকতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া হয়। ধর্মীয় উৎসবের আবহ ছাপিয়ে এতে উঠে আসে অন্ধকার দূর করে আলোকিত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়।
আয়োজকদের মতে, মোমবাতির প্রতীকী আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি বিবেক ও জ্ঞানের আলো সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ মুছে ফেলতে সাহায্য করে। এই দর্শনেই তারা গত এক দশক ধরে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন। সংগঠনটির লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষের মন থেকে সব ধরণের অন্ধকার দূর করে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা। দীপাবলি উদযাপনের পাশাপাশি মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মিন্টু রায় বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য কেবল মোমবাতি জ্বালানো নয়, বরং মানুষের অন্তরে আলোর বার্তা পৌঁছে দেওয়া। আমরা চাই সমাজ থেকে বিদ্বেষ ও বিভেদ দূর হোক এবং মানবিকতা জয়ী হোক। তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে আমরা গত ১০ বছর ধরে সেই প্রত্যাশাই পূরণ করার চেষ্টা করছি।’ দীর্ঘ এক দশকে দীপশিখার এই আয়োজন স্থানীয় তরুণদের কাছে একটি বিশেষ ঐতিহ্যের রূপ নিয়েছে এবং প্রতিবছর নতুন প্রজন্মের অংশগ্রহণে তা আরও বিস্তৃত হচ্ছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























