শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি
- আপডেট সময় : ০৯:০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার আইনি সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ছয়জন আইনপ্রণেতা। সম্প্রতি বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে তারা বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা রোধে যুক্তরাজ্যের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর একটি স্বাধীন ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া প্রত্যাশা করেন, তবে একই সঙ্গে তার আত্মপক্ষ সমর্থনের অধিকারকেও সমান গুরুত্ব দিচ্ছেন। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য দায়মুক্তি কিংবা আগাম কোনো বিচারিক সিদ্ধান্ত চান না।
আইনপ্রণেতারা বৃটিশ সরকারের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। প্রথমত, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন বা গুমের ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও আইনি প্রতিকার নিশ্চিত করা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় চলমান বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক প্রতিশোধ ও সহিংসতা রোধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহায়তা প্রদান।
বব ব্ল্যাকম্যানের নিবন্ধে ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অংশীদার ও জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও সময়সূচিও জানতে চেয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই সময় হিউম্যান রাইটস ওয়াচ এই বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে যুক্তরাজ্য সরকার ঐতিহাসিকভাবেই মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























