কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা
- আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩৯২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা।
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।
ঘোষিত সময় অনুযায়ী আগামী ৯ মার্চ ২০২৪ খ্রি. ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন অফিসার ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯ থেকে বিকাল ৪ পর্যন্ত জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। একই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রয়ারি।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে তিনি গত ২০ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে সরকার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























