সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ চাঁদখানা উপনির্বাচনে নৌকার জয়
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জ চাঁদখানা উপনির্বাচনে নৌকার জয় হয়েছে।
উপজেলার চাঁদখানা ইউনিয়নে উপ-নির্বাচনে জয়ী হলো নৌকার মাঝি মোস্তাফিজার রহমান।
তিনি প্রতীক নিয়ে ৪৫০৯ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ দুইপাতা প্রতীক নিয়ে ৩৮৮০ পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২০৭ এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৭৫৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ১০৪৫২ জন।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান (হাফি) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে যায়।
ফলে স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউনিয়নটিতে উপনির্বাচনে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেন। ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। তবে এই প্রথম কিশোরগঞ্জ উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হলো।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























