এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
মাধ্যমিক ও উচ্চ মাধ‍‍্যমিক শিক্ষা ভবন

 

 

 

এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি

 

 

 

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জারি করা ওই প্রজ্ঞাপনে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই রয়েছে।

পড়ুন>> হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি: নিরাপত্তাহীনতায় এনসিপি নেতা

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ রাখা হয়েছে। ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

এ ছাড়া টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ। রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!