ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি: নিরাপত্তাহীনতায় এনসিপি নেতা

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১৪১৯ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন শিশির।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি: নিরাপত্তাহীনতায় এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপের কল ও খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান শিশির। তিনি বলেন, একটি বিদেশি নম্বর থেকে তাকে বারবার অনলাইন ও অফলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পোস্টে হুমকিমূলক হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।

বার্তায় লেখা ছিল— “তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে। এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না।” হুমকি প্রদানকারী নিজেকে জাহিদ হোসেন নামে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।

পড়ুন>>বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ ঘটনায় শিশির হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি নম্বর (+৯৭১৫৪৩২৫২৬৯৫) থেকে কল ও হুমকিমূলক বার্তা আসে।

জিডিতে তিনি জানান, ধারাবাহিক হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে।

একই সঙ্গে ফেসবুক পোস্টে শিশির ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি: নিরাপত্তাহীনতায় এনসিপি নেতা

আপডেট সময় : ০৮:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬