একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার

একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে
বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে মুরগীর খামারটি।

 

 

একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে

 

 

একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
গল্পে বাচ্ছারা কুয়ায় ব্যাঙকে ঢিল ছুঁড়তে থাকলে ব্যাঙ আর্তনাদ করে বলছিল, “ওহে বাচ্ছারা তোমাদের খেলা আমাদের মরণ ডেকে আনছে”।

ঠিক তেমনি সোনাগাজী উপজেলার মোতিগঞ্জ ইউনিয়নের চর এলাহি গ্ৰামের জাবেদ আলী মিয়া বাড়ীর বাসিন্দারাসহ আশেপাশের শতাধিক পরিবারের মানুষের অবস্থা।

প্রায় ১৪ বছর আগে উক্ত বাড়ীর মোঃ নুরুল হক (৫০) ও তদীয় পুত্র মো এনামুল হক সুমন ও মো আব্দুল জব্বার একটি মুরগীর খামার স্থাপন করে। খামারটির অবস্থান বাড়ীর সর্ব দক্ষিণে। ফলে ২/৪ মাসের মধ্যে বাড়ীর উত্তর পাশে বসবাসকারী ১২টি পরিবারের ৩০/৪০ জন নারী শিশু বৃদ্ধসহ সকলের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এছাড়াও আশপাশের শতাধিক পরিবার পরিবেশ দূষণের প্রত্যক্ষ শিকার।

গতকাল রোববার সকালে আমরা কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকার ক্ষতিগ্রস্ত বহুলোক এসে জড়ো হয়ে খামার মালিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

পড়ুন>>নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

 

এরমধ্যে ছিলেন, স্থানীয় মেম্বার, সমাজ কমিটির সভাপতি, সেক্রেটারী, মসজিদের ইমাম অনেক গন্যমান্য ব্যক্তি।
এই বিশাল খামারটির পঁচাগলা, মুরগীর বিষ্ঠা, যত্রতত্র মৃত মুরগী ফেলে রেখে পরিবেশ এমন বিষাক্ত করে ফেলেছে যে,খামারের আশপাশের সবকটি পুকুর,ডোবার পানি স্রেপ তরল বিষে পরিনত হয়েছে। নারী শিশু সহ সবাই অপুষ্টি, চর্মরোগ, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা ইত্যাদি নানা রোগে আক্রান্ত হয়েছে।

 

এনিয়ে স্থানীয় ভাবে শালিশ দরবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর বরাবর বহু আবেদন নিবেদন করেছেন তাদেরকে রক্ষা করতে, জীব বৈচিত্র্য টিকিয়ে রাখতে। কিন্তু কোন কাজ হয়নি। সোনাগাজী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত গত ২৬.০৬.২৪ ইং তারিখে একটি নোটিশের মাধ্যমে জানান যে, যত্রতত্র মুরগীর বিষ্ঠা এবং বর্জ্য ফেলার কারনে পানির সাথে মিশে সেসব আশপাশের ফসলি জমি, পুকুরের পানি নষ্ট করছে।

 

তাছাড়া খামারটি প্রাণি সম্পদ বিভাগ কর্তৃক নিবন্ধিত নয় বিধায় পরবর্তী ১৫ দিনের মধ্যে খামার বন্ধ করে দেয়ার আদেশ দেন,নতুবা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান। কিন্তু তারপর সে আদেশের কোন কার্যকারিতা নেই।
এব্যাপারে খামার মালিক নুরুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলেননি।

পড়ুন>> সোনাগাজীতে দেয়াল ঘড়ি মার্কার নির্বাচনী জনসংযোগ

 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সাথে যোগাযোগ করলে তি বলেন,”কোন বসত বাড়ীতে ব্যবসায়ীক ভিত্তিতে পোল্ট্রি খামার করার সুযোগ নেই।এটা সম্পূর্ণ বেআইনী।তিনি অভিযোগ পেয়েছেন এবং দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্ৰহন করা হবে” বলে জানান।

 

 

খামার মালিক নিজেকে আওয়ামীলীগের লোক বলে ধরাকে সরা জ্ঞান করেছে। দেশের পটপরিবর্তনের পর সেও পল্টি দিয়েছে। এখন রাতারাতি সে বিএনপি নেতা বনে গেছে। ফলে উপায়ান্তর না পেয়ে বাড়ীর বাসিন্দারা সব একেএকে বাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যেই চারটি পরিবার নিজেদের বসত ভিটা ছেড়ে চলে গেছেন।

 

 

একটি মুরগীর খামার বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সোনাগাজীতে খামারের পাশের বাসিন্দারাসহ আশেপাশের শতাধিক পরিবারের মানুষের অবস্থা সংকট জনক।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!