ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। রেলওয়ে ব্রিজে ফাঁসিতে ঝুলে  থাকা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সাদুল্ল্যাপুর নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে পবিত্র কুরআন অবমাননাকারি মহিলাকে আটক

স্থানীয়রা জানান, উপজেলার তবকপুর ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া এলাকার কেতাব উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৬৫) কয়েক বছর থেকে মানুষিক রোগে ভুগছিলেন।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে সাহাবুদ্দিন নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন তার সন্ধান করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দক্ষিণে নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবার ও থানা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এলাকাবাসী ও পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ পারিবারের কাছে হস্তান্তর করেন।

নিহতের ভাই হায়দার আলী ও মা সাহেরা বেগম বলেন, সাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন।

কখনো বাড়িতে আবার কখনো শ্বশুর বাড়ি লালমনিরহাটে থাকতেন। সোমবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বেড়িয়ে তিনি আর ফিরে আসেনি।

পরিবারের লোকজন তার খোঁজ সন্ধান করে ব্যর্থ হন। মঙ্গলবার এলাকাবাসী রেল ব্রিজের নিচে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। নিহত শাহাবুদ্দিনের ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আলী বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি রেলের জায়গায় ঘটেছে, বিষয়টি তারা দেখবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩