ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ইসি সংস্কার ও দল নিবন্ধনের দাবিতে কুড়িগ্রামে আমজনগণ পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২০৩৩ বার পড়া হয়েছে

ইসি সংস্কার ও দল নিবন্ধনের দাবিতে কুড়িগ্রামে আমজনগণ পার্টির মানববন্ধন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসি সংস্কার ও দল নিবন্ধনের দাবিতে কুড়িগ্রামে আমজনগণ পার্টির মানববন্ধন

ইসি সংস্কার ও দল নিবন্ধনের দাবিতে কুড়িগ্রামে আমজনগণ পার্টির মানববন্ধন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সংস্কার, বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদানসহ পাঁচ দফা সংস্কার দাবিতে কুড়িগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ আমজনগণ পার্টির উদ্যোগে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সকল আইনগত শর্ত পূরণ ও গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার লঙ্ঘনের শামিল।
বক্তারা আরও বলেন, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়ে যায় এবং একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে—সে ধরনের বিকৃত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থা জনগণ আর মেনে নিতে চায় না। নির্বাচন কমিশনকে অবশ্যই দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

পড়ুন>>এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি

মানববন্ধন থেকে নির্বাচন কমিশনের প্রতি নিম্নোক্ত পাঁচ দফা সংস্কার দাবি জানানো হয়—
১. রাজনৈতিক দল নিবন্ধনে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা।
২. সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্যহীন আচরণ।
৩. নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিতকরণ।
৪. রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন।
৫. দল নিবন্ধন ও অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু।

বাংলাদেশ আমজনগণ পার্টির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন ও সদস্য সচিব মো. শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন।
এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান সরকার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মজনু, ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মোতালিব খান, রাজারহাট উপজেলা আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও রৌমারী উপজেলা সদস্য সচিব মো. সাইদুর ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসি সংস্কার ও দল নিবন্ধনের দাবিতে কুড়িগ্রামে আমজনগণ পার্টির মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬