ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি ও প্রাচীন কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন রানীশংকৈল উপজেলার জাহাঙ্গীর আলম (৩৬) ও তাঁর ফুফাতো বোন সীমা বেগম (৩২)।
পুলিশ জানায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিমের কাছ থেকে তিন লাখ টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বাড়ির পাশে মাটির নিচ থেকে সোনালি রঙের ছয়টি মূর্তি, পাঁচটি পুরোনো কয়েন ও একটি পিতলসদৃশ কলস উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ হোসেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে গুপ্তধনের গল্প সাজিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় রানীশংকৈল থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিবি পুলিশ জানান, এই চক্রের পেছনে আরও কয়েকজন মাস্টারমাইন্ড রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply