ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ দৌলতপুরে জোড়া খুনের মামলার শুটার টুয়েল ফরাজী ১ দিনের রিমান্ডে: চাঞ্চল্যকর তথ্য প্রদান তাহিরপুরের অভিযান দেখলেই ওষুধের দোকান বন্ধ রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন  ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভে গেল ২৬ বছরের প্রাণ ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ টাইগ্রেসদের মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বিধবার ছাগল চুরি দায়ে গ্রেপ্তারকৃত ৩ যুবক।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক

মাঠে চড়তে দেওয়া ছাগল আর ঘরে ফিরল না। দুশ্চিন্তায় খোঁজ নিতে গিয়ে বিধবা মানিকা খাতুন জানতে পারেন, তিন যুবক একটি কালো ছাগল অটোরিকশায় তুলে নিয়ে গেছে। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন—আর সেই সূত্র ধরেই বেরিয়ে আসে চুরির রহস্য। অভিযানে তিন যুবককে গ্রেপ্তারের পাশাপাশি পার্শ্ববর্তী হরিপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ছাগলটি।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রাম থেকে ছাগলটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার মধ্যভান্ডারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী মানিকা খাতুন (৪৮) সংসারের খরচ মেটাতে তিনটি ছাগল পালন করেন। গত ২৬ আগস্ট সকালে তিনি ছাগলগুলো ভান্ডারা দাখিল মাদ্রাসা মাঠে চড়তে দেন।

পড়ুন>>ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল

বিকেলে মাঠে গিয়ে দেখেন, একটি কালো রঙের হালুয়ান ছাগল নেই। ছাগলটির সন্ধানে আশপাশে খোঁজ শুরু করলে এক প্রতিবেশীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পান মানিকা। তিনি জানতে পারেন, ওই দিন বিকেলে তিন যুবক একটি কালো রঙের ছাগল সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গেছে।

তথ্যটি পুলিশকে জানানো হলে পৌর শহরের ভান্ডারা ডায়াবেটিস মোড়ে অভিযান চালিয়ে শাহীন আলম (২৪) নামে এক যুবককে শনাক্ত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীন আলম, জুয়েল রানা (২১) ও রাসেল রানা (২৪)কে আটক করে।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া ছাগলটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহেদা বেগম (৬০) নামে এক নারী পালিয়ে যান।

পড়ুন>>আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য

উদ্ধার হওয়া ছাগল ও গ্রেপ্তার তিন যুবককে রাণীশংকৈল থানায় নেওয়া হয়েছে।এ ঘটনায় মানিকা খাতুন বাদী হয়ে শাহীন আলম, জুয়েল রানা, রাসেল রানা ও সাহেদা বেগমকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক বলেন,গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক

আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬