জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় পাটচাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ এর কৃষি অফিসে হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পাট কর্মকর্তা রিফাত হোসনের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। উপজেলা কৃষক দল এর আহ্বায়ক আব্দুল মজিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী পাটচাষী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। এ বছর সরিষাবাড়ী উপজেলার মোট ৩,০০০ জন নির্বাচিত পাটচাষীকে বিনামূল্যে এই উন্নত মানের পাটবীজ প্রদান করা হয়।
Leave a Reply