ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সদর উপজেলায় কৃষি উপকরণ ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৩০১৮ বার পড়া হয়েছে

নওগাঁ সদর উপজেলায় কৃষি উপকরণ ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সদর উপজেলায় কৃষি উপকরণ ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় পৃথক দুটি সরকারি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি, এয়ার ফ্রেগ এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পড়ুন>>তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫)।

সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।

পড়ুন>> শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ

অনুষ্ঠানটি ৬ জুলাই ২০২৬ (সোমবার) নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর, নওগাঁ।

এদিকে একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন>>ভূরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ২

এ কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এতে কৃষক ও উপকারভোগীরা সরকারের এমন সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ সদর উপজেলায় কৃষি উপকরণ ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬