তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ​ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ​ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ​

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

 

তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

 


সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন ধান ও শাক সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​পড়ুন>> সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।

পড়ুন>> জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা

 

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের অগ্রগতি ও উৎপাদন বৃদ্ধিতে ওই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৬ শত কৃষকের প্রত্যেককে ১০ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং আরও ৬ শত কৃষকের মাঝে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!