ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের ফেসবুক পেজ উধাও

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩১০৬ বার পড়া হয়েছে

চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাই।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের ফেসবুক পেজ উধাও

কুড়িগ্রামের চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ তাজু ভাই ২.০ হঠাৎ করেই ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। সরকারি রেটে জিলাপি বিক্রি শীর্ষক ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা এই পেজটি রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পড়ুন>> নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তবে তারা আশা করছেন, দ্রুতই পেজটি পুনরায় সচল হবে।

এ বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা এই পেজটি মাত্র কয়েক দিনেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে। পেশায় দিনমজুর হয়েও চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়ান।

পড়ুন>> আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

হঠাৎ করে পেজটি বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে অনেকেই এ ঘটনার জন্য অতি-উৎসাহী ট্রল বা অন্যদের নেতিবাচক রিপোর্টকে দায়ী করছেন।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম এ বিষয়ে বলেন, অল্প সময়ে পেজটিতে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় ফেসবুক কর্তৃপক্ষ (মেটা) হয়তো যাচাই-বাছাইয়ের জন্য এটি সাময়িকভাবে সরিয়ে রেখেছে। আশা করছি, সব প্রক্রিয়া শেষে পেজটি দ্রুতই ফিরে আসবে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের ফেসবুক পেজ উধাও

আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬