ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৭৯৬১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রাশেদা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি এলজিইডির গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এলসিএস কর্মী।

বুধবার সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় বেলাল হোসেন (২০) নামের এক যুবক আহত হয়েছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা সকালে সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পরে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় তিনি মারা যান। অপরদিকে গুরুত্বর আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন>> তাহিরপুর যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত চাদাঁবাজির প্রতিবাদে মানববন্ধন

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে ওই নারী মারা যায়। তার মাথায় আঘাত লেগেছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬