শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩
ফাইল ফটো

 

 

শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩

 

 

শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ গত আট দিন ধরেই বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। রোববার মধ্যরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত দেশে নতুন করে আগুনে পুড়েছে ১৮টি যানবাহন। এ নিয়ে মোট আগুনে পুড়ল ৫৭টি যান। এ সময় মানিকগঞ্জে আগুনে দগ্ধ স্কুলবাসচালক পারভেজ খানের মৃত্যুতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে—দুজন আগুনে পুড়ে, একজন পানিতে ডুবে মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রামীণ ব্যাংকের চারটি স্থাপনা এবং একটি ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। চার জেলায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। এছাড়া রাজধানীতে ২৫, নারায়ণগঞ্জে ১২ এবং যশোরের অভয়নগর থেকে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানিকগঞ্জে দগ্ধ বাসচালকের মৃত্যু:

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) সোমবার সকাল ৯টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তাঁর ছেলে সুমন খান বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, মামলায় হত্যার ধারাও যুক্ত করা হবে।

দেশজুড়ে যানবাহনে আগুন:

সিলেট: আখালিয়া এলাকায় এক গ্যারেজে রাত দেড়টায় আগুন লেগে ১২টি যানবাহন পুড়ে গেছে। পুলিশ নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে।

ঢাকা-নারায়ণগঞ্জ: জেলা কর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন।
কুমিল্লা: চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ।
কিশোরগঞ্জ: ভোররাতে অ্যাম্বুলেন্সে আগুন।
গাজীপুর: কালিয়াকৈরে মাটি কাটার ভেকুতে আগুন।
সাভার: আশুলিয়ার বেরন এলাকায় মিনিবাসে আগুন।
চট্টগ্রাম: পতেঙ্গায় জেএম প্লান্টের সামনে রাখা বাসে অগ্নিসংযোগ।
ঢাকার ধামরাই: ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন।

গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ:

কিশোরগঞ্জ: নিউটাউনে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন—একজন আটক।
বগুড়া: ধুনটে গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখায় অগ্নিসংযোগ।
গাজীপুর: গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২–এ ককটেল নিক্ষেপ ও সাইনবোর্ডে আগুন।
পটুয়াখালী: গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখায় পেট্রোল দিয়ে আগুন।
চট্টগ্রাম: সদর সার্কেলের ভূমি কার্যালয়ের সাইনবোর্ডে অগ্নিসংযোগ।

সড়ক অবরোধ ও নাশকতা:

পাবনা: ঈশ্বরদীতে ট্রাকভর্তি বালু ফেলে অবরোধ—৩ কিলোমিটার যানজট। একই মহাসড়কের সরইকান্দিতে গাছ কেটে অবরোধ।
কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় গাছ ফেলে প্রতিবন্ধকতা।
গোপালগঞ্জ: কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগ।
চট্টগ্রাম: হাটহাজারীতে সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ।

মশাল মিছিল:

পিরোজপুর: মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল।

ককটেল ও পেট্রোল বোমা:

ঢাকা: মৌচাক ও মিরপুর-১–এ ককটেল বিস্ফোরণ।
ময়মনসিংহ: ফুলবাড়িয়ায় পাঁচটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!