দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের কাছে ইনিংস ও ৪১৩ রানে পরাজিত হওয়ার ম্যাচে নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনদের মতো ব্যাটাররা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এই ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে। স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিনকে।
আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর উভয় দল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।
Leave a Reply