ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি জানান, সারের কোনো ঘাটতি যেন না হয়, সেজন্য প্রচুর সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সার পরিস্থিতি নিয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

পড়ুন>>সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে মোট ১৩ লাখ মেট্রিক টনের বেশি সার মজুত রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই মজুতের পরিমাণ ছিল ১৩ লাখ মেট্রিক টন। তবে সার বিতরণ ব্যবস্থায় কিছু অনিয়ম ও সমন্বয়হীনতার কথা স্বীকার করেছেন উপদেষ্টা। তিনি বলেন, কৃষক ও জনগণের স্বার্থে বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। কিছু ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন না করায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে, তবে সরকার আশা করছে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে না।

পড়ুন>>চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা

গ্যাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, গ্যাসের সরবরাহ ব্যবস্থাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে বর্তমানের চেয়ে পরিস্থিতি খারাপ হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬